দেশের বৃহত্তর স্বার্থে অচল অবস্থা নিরসনে ২ নেত্রীকে এক গুয়েমী পরিহার করে অবিলম্বে সমঝোতায় আসা অনুরোধ জানিয়েছেন ন্যাশনালিষ্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) নেতারা।

এনডিএফের নেতারা টানা ৩৮ দিন ধরে চলা অবরোধের ফলে সৃষ্ট অচলাবস্থা ও সংঘাতময় পরিস্থিতির জন্য দুই নেত্রীকে দায়ী করেন। তারা বলেন,একাদিন জনতার আদালতে ১৪ দলীয় ও ২০ দলীয় জোটকে জনতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে।

আজ বৃহস্পতিবার ন্যাশনালিষ্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) পুরানা পল্টন লাইনস্থ কার্যালয়ে কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সভায় এ অভিমত ব্যক্ত করা হয়।

এনডিএফ' চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন , মহাসচিব আলামগীর মজুমদার, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব আলীনুর রহমান খান সাজু, মুসলিম লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোবায়দা কাদের চৌধুরী ও মহাসচিব আতিকুল ইসলাম, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক ও ভাইস চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এম. এ. রশিদ প্রধান ও মহাসচিব মো. মহিউদ্দিন, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, জাগোদলের চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী, স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস ও মহাসচিব মিজানুর রহমান মিজু, তৃনমূল ন্যাপের চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য বাবুল সরদার চাখারী প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় ২৪ ও ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাযজ্ঞ স্বরণে ফ্রন্টের ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়। ভাষা শহীদদের স্বরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন এবং দেশব্যাপী যথাযথ মর্যাদায় কর্মসূচী পালন।

আগামী ২৪ ফেব্রুয়ারি পিলখানা হত্যাযজ্ঞ স্বরণে জাতীয় প্রেসক্লাবে শোক সভা এবং ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস পালনের আহবান জানান। ২৫ ফেব্রুয়ারি সকালে সেনা শহিদের কবরে পুষ্প অর্পণ এবং বিকেলে ফ্রন্ট কার্যলয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

একে