আগামী মার্চের মধ্যে রাজাকারের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।  

আজ (০৭ সেপ্টেম্বর) শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে ভারত সরকার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান আ ক ম মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের ব্যাপারে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। স্মৃতিগুলো সংরক্ষণ করা হলে ভবিষৎ প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। সেটি বাস্তবায়নের লক্ষ্যে দুই দেশ কাজ করছে।

এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমবি