পবিত্র ঈদুল আযহায় বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতা নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন। কেউ কেউ থাকবেন ঢাকায়। এঁদের অনেকেই আবার ঈদ শেষে যাবেন নিজ নির্বাচনী এলাকায়। অনেকেইনিজ এলাকার জনগণের সাথে আগাম ঈদ শুভেচ্ছা বিনিময় করে এসেছেন।
প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ঈদ করবেন। ঈদের দিন সকাল থেকে তিনি দেশের সকল স্তরের মানুষের সাথে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করবেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইমলাম যথারীতি এবারও ঢাকায় ঈদ করবেন। ঈদ শেষে তার নির্বাচনী এলাকার (কিশোরগঞ্জ-১) সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
নিজ এলাকায় ঈদ করবেন যারা
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এবার ঈদ পালন করবেন তার নির্বাচনী এলাকা কুষ্টিয়া-৩ এর জনগণের সাথে। সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ঈদুল আযহা উদযাপন করবেন তার নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ এ। সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী তার নির্বাচনী এলাকা দিনাজপুর-২ এর জনগণের সঙ্গেঈদ করবেন। সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ঈদ উদযাপন করবেন তার নিজ এলাকায়। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ঈদ করবেন তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ এ।
ঢাকায় ঈদ করবেন যারা
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমসহ আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা বিদেশ সফরে থাকার কারণে তারা কোথায় ঈদ সকরবেন তা জানা যায়নি।
কেএইচ





