বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ উইলক।
মঙ্গলবার রাত ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইম নিউজকে এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে দু'দেশের স্বার্থ সংশ্লিস্ট বিষয় ছাড়াও ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে বিএনপি দলীয় ও কূটনৈতিক সূত্রে  জানা গেছে।