বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মন্ত্রিসভা এবং দলীয় পদ থেকে আবদুল লতিফ সিদ্দিকীর বহিষ্কারকে আইওয়াশ এবং রুটিন ওয়ার্ক।
তিনি সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সদ্যপ্রয়াত ভাষা সৈনিক আবদুল মতিনের স্মরণে আয়োজিত এক শোকসভায় এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘মন্ত্রিসভা থেকে অপসারণ একটা রুটিন ওয়ার্ক। এর আগেও অনেকে মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন। এটা কোনো শাস্তির আওতায় পড়ে না। প্রচলিত আইনে তার বিচার করা যেতে পারে। যতক্ষণ বিচার করা না হবে ততক্ষণ পর্যন্ত ধরে নেয়া হবে, সরকারের বক্তব্যের সাথে তার বক্তব্যের কোনো পার্থক্য নেই।’
জেআই





