আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তসহ আওয়ামী লীগের নেতারা ও রাষ্ট্রের এ্যাটর্নি জেনারেল জনাব মাহবুবে আলম আবদুল কাদের মোল্লার জ্যেষ্ঠপুত্র জনাব হাসান জামিলের বক্তব্য সম্পর্কে যে, উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জনাব হাসান জামিল।
আজ ১২ ডিসেম্বর সংবাদ সম্মেলনে বিবৃতির মাধ্যমে এ কথা বলেন।
তিনি বলেন, আমার পিতা আবদুল কাদের মোল্লার শাহাদাতের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে গত ১১ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আমি যে লিখিত বক্তব্য রেখেছি সে সম্পর্কে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তসহ আওয়ামী লীগ নেতারা ও রাষ্ট্রের এ্যাটর্নি জেনারেল জনাব মাহবুবে আলম যে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমার বক্তব্যে আমি সরকারের ষড়যন্ত্র ও চক্রান্তের কথাই তুলে ধরেছি। সরকার আমার বাবা ও আমাদের পরিবারের প্রতি যে আচরণ করেছে তা তুলে ধরাকে যারা আদালত অবমাননা বলে অভিহিত করেন, তাদের সুস্থতা সম্পর্কে যথেষ্ঠ প্রশ্ন আছে।
জামিল বলেন, আমার বক্তব্যের কোথাও আমি বলিনি যে, ‘হাইকোর্ট আমার বাবাকে হত্যা করেছে।’ সুতরাং আমার বক্তব্যে আদালত অবমাননার প্রশ্নই আসে না। আমার বক্তব্যের কোথাও আদালত অবমাননা করার মত কোন কথাই ছিলনা। আমি লিখিত বক্তব্য দিয়েছি। কাজেই আমার বক্তব্য বিকৃত করার কোন সুযোগ নেই।
আমি আরও বলেছি যে, ‘আমার বাবা শহীদ আবদুল কাদের মোল্লা যথেষ্ঠ আইনী সুযোগ পান নাই।’
আমার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করার ষড়যন্ত্র থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
জেইউ/এসএইচ





