গাজায় বর্বরোচিত ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে কেন্দ্রী ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ২০ দলীয় জোট কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কালো পতাকা মিছিল হয়েছে।

শনিবার সকাল ১১টায় মিছিলটি কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার রেল গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, ২০ দলীয় জোট কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, যুগ্ম-আহ্বায়ক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যাপক ফরহাদ হুসাইন, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আহসান হাবিব লিংকন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলিরা গাজায় যে বর্বরোচিত হামলা চালাচ্ছে তা মানবাধিকার লঙ্ঘন। এ হামলার বিরুদ্ধে সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর