গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত আছে, যে কোন সময় আন্দোলনে বাধ্য হয়ে এই সরকার নির্বাচন দিতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ‌বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে যড়যন্ত্র বন্ধ কর,‌ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দেশে সুষ্ঠ নির্বাচন হলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না, এমন মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন- বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই হাজার হাজার নেতাকর্মীদের মামলা-হামলা ও হয়রানি করছে সরকার।

গণতন্ত্র বাদ দিয়ে দেশে উয়ন্নয় সম্ভব নয় জানিয়ে নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী গনতন্ত্র বাদ দিয়ে দেশ উন্নয়ন করতে চায়, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য স্বাধীনতার সংগ্রাম করেছি, সেই গণতন্ত্র্র আজ নির্বাসিত। আমি আশা করি সংগ্রামের মাধ্যমে আবার প্রতিষ্ঠিত হবে।      

সংগঠনের সূত্রাপুর থানা সভাপতি মক্ববুল হোসেন টিপুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সহ তথ্য সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

এমএ/এসএইচ