দেশের প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রোববার রাজধানীর হোটেল ওয়েষ্টিনে এই ইফতার আয়োজন করা হয়।
সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসন হোটেল ওয়েষ্টিনে পৌঁছেন। এসময় তিনি বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে সম্পাদকবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিউ এইজের সম্পাদক নুরুল কবির, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম মিজান, সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তুজা প্রমুখ।
ইলেকট্রনিক্স মিডিয়া থেকে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শায়েখ সিরাজ, বৈশাখীর সিইও ও প্রধান বার্তা সম্পাদক মুঞ্জরুল আহসান বুলবুল, এটিএন নিউজ এর হেড অফ নিউজ মুন্নী সাহা, এটিএন বাংলার হেড অফ নিউজ জয় ই মামুন, ৭১ এর ডিরেক্টর নিউজ সৈয়দ ইশতিয়াক রেজা, এশিয়ান টিভির বার্তা প্রধান নাদিম কাদের, বাংলাভিশনের উপদেষ্টা সম্পাদক ড. আব্দুল হাই সিদ্দিক, বার্তা প্রধান মোস্তফা ফিরোজ, সময়ের বার্তা প্রধান মুজতবা দানিশ, এনটিভি’র হেড অফ নিউজ খায়রুল আনোয়ার মুকুল, বার্তা প্রধান জহিরুল আলম, চ্যানেল২৪ ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, ইন্ডিপেন্ডেন টিভি প্রধান বার্তা সম্পাদক খালেদ মহিউদ্দিন, দেশ টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, এস এ টিভির বার্তা প্রথান নাজমুল আশরাফ, এএফপি ব্যুরো চিফ শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশিষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ, আমির মাহমুদ খসরু, সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন, ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, এম মোশের্দ খান, আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব) হাফিজ উদ্দিন বীর বিক্রম, সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা, এমএইচ, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





