আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিদ্যুতের দাম বাড়ানো ন্যায়বিচার পরিপন্থী।
শুক্রবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নারী নেত্রী আইভি রহমান স্মরণে আলোচনা সভাটির আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের দাম বাড়ে তখন বিদ্যুৎ উৎপাদনে খরচ বেড়ে যায় বলে আপনারা বিদ্যুতের দাম বাড়ান।
কিন্তু বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এমন অবস্থায় আপনারা বিদ্যুতের দাম বাড়াতে পারেন না। এক দেশে দুই আইন চলতে পারেনা। এটা ন্যায়বিচার পরিপন্থী।
সংশ্লিষ্ট সবাইকে বলবো এই দাম পুনর্বিন্যাস করার বিবেচনা করা যেতে পারে।
এসএই্চ





