বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন বর্তমান সরকার পার্শ্ববর্তী দেশের সহায়তায় দেশ শাসন করছে। সোমবার রাজধানীর মধুবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর মাঝে ত্রানসামগ্রি বিতরণকালে তিনি এমন মন্তব্য করেন।
হান্নান শাহ বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। গায়ের জোরে এবং পাশের দেশের সাহায্য নিয়ে ক্ষমতায় টিকে আছে এই অবৈধ সরকার।
তিনি দেশের স্বার্থে অবিলম্বে আরেকটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে আবারে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //  কে বি [/b]