‘সদ্য সমাপ্ত নির্বাচন হাজার কোটি টাকা খরচ করে সাজানো নাটক করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম।’
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত ‘ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য’ র্শীষক শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেছেন।’
রেজাউল করিম বলেন,‘২৮ এপ্রিল সিটি নির্বাচন একটি সাজানো নাটক করা হয়েছে । হাজার হাজার কোটি টাকা খরচ করে এই রকম সাজানো নাটক করার কোন প্রয়োজন ছিল না।’
সরকারকে উদেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের মেহনতি মানুষের শ্রমের টাকা দিয়ে আপনারা নির্বাচনের নামে নাটক করবেন ইসলামী আন্দোলন তা মেনে নিতে পারে না। আমরা অবিলম্ভে এই সাজানো নাটকের নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবার জোড় দাবি জানাচ্ছি।’
গনমাধ্যমের প্রতি আহব্বান জানিয়ে তিনি বলেন,‘আপনারা ইসলামের কথা একটু প্রচার করার চেষ্টা করবেন। বাংলাদেশ বদ মাইসে ভাড়ি হয়ে গেছে। বদমাইসের আস্থানা বাংলাদেশে হতে পারে না।’
ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান বলেন, ‘৫ জানুয়ানির নির্বাচনে ভোট কেন্দ্রে কোন লোক না থাকায় এবারের সিটি নির্বাচনে সরকার তার দলীয় ক্যাডার দিয়ে সারি বদ্ধভাবে লাইনে দাড় করিয়ে তার নীল নকশা বাস্তবায়ন করেছে।
লাইনে মূলত কোন ভোটার ছিলনা ছিল ছাত্র লীগ যুব লীগের ক্যাডারা।’
আয়োজক সংগঠনের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন,মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ, ঢাকা মহানগরের সভাপতি এটিএম হেমায়েত উদ্দিন,সহসভাপতি আব্দুর রহমান প্রমুখ।
এমএ/এসএইচ





