পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)'র প্রতিনিধি দলকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে ঢুকতে দিচ্ছে না পুলিশ।

প্রতিনিধি দলটি বুধাবার বেলা সোয়া ১২টায় চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের জন্য গুলশান কার্যালয়ে যায়। কিন্তু পুলিশ তাদের প্রবেশ করতে বাধা দেয়।

প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন  ইউট্যাবের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার।

এছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন- ইউট্যাবের মহাসচিব তাহমিনা আখতার ট্রপি, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, প্রফেসর আশরাফুল ইসলাম, প্রফেসর আব্দুল আজীজ, প্রফেসর খলিলুর রহমান, প্রফেসর ইসরাফিল রতন, প্রফেসর দেবাশিষ ভট্টচার্য, প্রফেসর আলমগীর হোসেন, প্রফেসর সাবরিনা শাহনাজ, প্রফেসর রইস আহমেদসহ ১৮ জন শিক্ষক।

অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, ‘আমরা ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। কিন্তিু আমাদের কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।’

এমকে