অবৈধ আওয়ামী সরকার বিএনপির নেতাকর্মীদের রক্ত ঝঁড়িয়ে দেশটাকে কষাইখানা বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বে থাকা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ।
শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবীর রিজভী বলেন, আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো মানবতা, সভ্যতা, জান-মালের নিরাপত্তার বিরুদ্ধে এক দৈত্যকার হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা হত্যা ও গুমের রাজ্যত্ব কায়েম করে জনগণের মনে দৈত্য রূপে আর্ভিভূত হয়েছে। ফলে আওয়ামী লীগ এখন জনগণের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে দেশের প্রশাসন নতজানু ও সরকারের আজ্ঞাবহ সন্ত্রাসী হিসেবে বিরোধী দলকে নেতাকর্মীদের দমনের কাজ করছে বলেও মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, অবৈধ সরকার যদি গণতন্ত্রের পথে না হাঁটেন তাহলে এই স্বেচ্ছাচারী অপশাসনের অন্ধকূপ থেকে দেশবাসীকে বের করে আনতে জনগণের দু:সাহসী আন্দোলনই একমাত্র উপায়।
অবৈধ সরকার জনজীবনকে ট্রাফিক সিগন্যালহীন যানজটে আটকিয়ে রেখে দুর্বিষহ বেদনা ভোগ করাচ্ছে বলে মন্তব্য করেন রিজভী।
সরকার রক্ত ঝরিয়ে ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, নগ্ন স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েও বিএনপির জনপ্রিয়তায় তারা তাল হরিয়ে ফেলেছে। এর ফলে সরকার সারাদেশের খুনের রাজ্যত্ব কায়েম করার ষড়যন্ত্র করছে।
সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ।
ঢাকা, এমএইচ, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





