জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের জানাযা সম্পন্ন হয়েছে।
শনিবার বাদ জোহর মসজিদের উত্তর গেটে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজের ইমামতী করেন গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আব্দুল্লাহ হিল আমান আযমি। জানাজার আগে তিনি মাইকে বক্তব্য দেন।
এর আগে বেলা সাড়ে বারটায় কিছু সময় আগে রাজধানীর মগবাজারের বাসা থেকে মরদেহ বের করে বায়তুলমোকাররম মসজিদের দিকে রওনা হন পরিবারের সদস্য ও জামায়াতের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে মারা যান অধ্যাপক গোলাম আযম। শুক্রবার (২৪অক্টোবর) ভোরে ময়না তদন্তের পর মরদেহ হস্তান্তর করা হয় তার পরিবারের কাছে। তারপর থেকে মগবাজারের বাসার ভেতরেই গোলাম আযমের লাশ বিশেষ অ্যাম্বুলেন্সে হিমায়িত করে রাখা হয়।
শুক্রবার রাতে গোলাম আযমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুলমোকাররমে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মগবাজারের পারিবারিক কবরস্থানে বাবার পাশে তাকে দাফন করা হবে।
গোলাম আযম কারাবন্দি থাকাবস্থায় বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মারা যান।
জেএ





