জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা একে এম ইউসুফের প্রথম জানাযার নামাজ রোববার রাত সাড়ে ৯টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান।
জানাযায় মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, জামায়াতের নেতাকর্মী, আইনজীবীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন অংশগ্রহণ করেন।
মাওলানা ইউসুফের বড় ছেলে মাহবুব জানান, জানাজা শেষে তার পিতার লাশ শমরিতা হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তাকে দাফনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিদেশ থেকে ভাই বোনরা আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে মরহুম মাওলানা ইউসুফকে খুলনায় গ্রামের বাড়িতে দাফন করা হতে পারে বলে জানা গেছে।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]