দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জ্বরে ভুগছেন। এ কারণে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যোগ দিতে পারেননি।
মন্ত্রি বলেন, 'অসুস্থতার কারণে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে পারিনি। আমি জ্বরে ভুগছি। তাই যাওয়া হয়নি।'
নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় মায়ার এক আত্মীয়ের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ নিয়ে সমালোচনা হচ্ছে। এমন প্রেক্ষাপটে মন্ত্রিসভার আজকের বৈঠকে মায়ার অনুপস্থিতি নিয়ে সচিবালয়ে নানা আলোচনা চলছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান ,‘মন্ত্রী আজ আসেননি। তিনি বাসায় অবস্থান করছেন।’
নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় মায়ার এক আত্মীয়ের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর এ বিষয়ে শুক্রবার একটি বিবৃতি দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। তিনি দাবি করেছেন,ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁর পরিবারের কোনো সদস্যের সংশ্লিষ্টতা নেই।
আজ বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তিনি যাবেন বলে জানা গেছে।
[b]ঢাকা, ১২ মে (টাইমিনিউজবিডি.কম)[/b][b][b] // জেআই [/b]// কেএইচ
[/b]
রাজনীতি
মন্ত্রিসভার বৈঠকে নেই মায়া
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জ্বরে ভুগছেন। এ কারণে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যোগ দিতে পারেননি। নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় মায়ার এক আত্মীয়ের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ নিয়ে সমালোচনা হচ্ছে। এমন প্রেক্ষাপটে মন্ত্রিসভার আজকের বৈঠকে মায়ার অনুপস্থিতি নিয়ে সচিবালয়ে নানা আলোচনা চলছে





