বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল নাশকতার ৪১ মামলায় আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেছেন। রোববার ঢাকা সিএমএম আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেন তিনি।
সোহেলের আইনজীবী সানাউল্লা মিয়া বলেন, নাশকতার ৪১ মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় গ্রেফতার রয়েছেন সোহেলের ছোট ভাই রাশেদ-উন-নবী বিপ্লব। এই ঘটনার সঙ্গে সোহেলের সম্পৃক্ততা রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছিল আইন-শৃঙ্খলা বাহিনী।
এমএনজে





