ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালের সমর্থনে রোববার দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। মিছিলটি রাজধানীর কারওয়ান বাজার থেকে শুরু হয়ে বাংলামোটর এসে শেষ হয়।
মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সহ-সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা নির্বাচনে কারচুপির অভিযোগে বিভিন্ন স্লোগানের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে স্লোগান দেন।





