পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে গাজীপুরে বর্ণ্যাঢ্য র্যালী বের করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।
ছাত্রশিবির গাজীপুর মহানগরীর সভাপতি আহমদ ইমতিয়াজের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মোতাসিম বিল্লাহ,মহানগর শিবিরের সেক্রেটারি ইশমাম আব্দুল্লাহ,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি শিবির নেতা মোতাসিম বিল্লাহ বলেন-রমজানের পবিত্রতা রক্ষা করা সকল মুসলমানের ঈমানী দায়িত্ব। দিনের বেলা রেস্তোরা বন্ধ রাখতে মালিক পক্ষকে আহ্বান করেন। পবিত্র এ মাসে সবাইকে আত্নগঠনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির আহবান করেন ৷
জেড





