ভাষাসৈনিক জয়নাল আবেদীন খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)
আজ (রোববার) ভোর ৬ টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
জয়নাল আবেদীন খানের মেয়ে রোজ খান এ খবর নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। জয়নাল আবেদীন খান ১৯৩২ সালের ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেন।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় গোলাগুলির খবর শুনে আন্দোলনের সমর্থনে পাবনায় রাস্তায় নেমেছিলেন। স্থানীয়ভাবে শহীদ মিনার গড়েছেন। বাষট্টির শিক্ষা আন্দোলনে তার ছিল অগ্রগণ্য ভূমিকা।
১৯৬২ সালে ছাত্র ইউনিয়নের কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। কমিউনিষ্ট পার্টির রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এমবি





