আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,জলবায়ু পরিবর্তনে বড় ঝুঁকির সম্মুখিন হতে হবে দেশ ।
বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পরিবেশবাদী আন্দোলন ইকুইবিটি আয়োজিত কপ-২০ বৈশ্বিক জলবায়ু সম্মেলন উপলক্ষে ‘‘বাংলাদেশকে নেতৃত্বের আসনে নিয়ে যাবার চ্যালেঞ্জ’’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ঝুকির আলোকে আমরা লিমা সম্মেলনে উন্নত রাষ্ট্রগুলো থেকে লিখিতভাবে কতটুকু ক্ষতি পুরন আদায় করতে পারি তার চেষ্টা করতে হবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন আমাদের দেশকে দারুন ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। আগামী সম্মেলনে যদি দর কষা-কষির মাধ্যমে আমদের ন্যায্য হিস্যা আদায় করতে না পারি তবে আগামীতে আমাদের অনেক বড় ঝুকির সম্মুখিন হতে হবে।
তিনি আরও বলেন, উন্নত দেশগুলো যে প্রতিশ্রুতি দেয় তা সবসময় পূরণ করতে ব্যর্থ হয়। আইলার সময় মিলিয়ন মিলিয়ন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ আমরা পরে সেগুলো পাইনি। তারা সব সময় প্রতিশ্রুতি পুরণে ব্যর্থ হয়েছে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, আগামী সম্মেলনে বাংলাদেশের রিফিউজির সংজ্ঞা পরিবর্তন করার জোর দাবি জানানো উচিত হবে। কারণ ১৯৫০ সালের দিকে রিফিউজি নিয়ে সর্বপ্রথম যখন সম্মেলন হয়েছিল তখন জলবায়ু পরিবর্তনের বাস্তবতা ছিল না। তাই রিফিউজিদের মধ্যে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তরা পড়ে না।
জেআই





