বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেছেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে জামায়াত-শিবির নেতাকর্মীদের গুম, খুন ও অপহরণ করছে বাকশালী সরকার। তারা এর মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু প্রতিটি গুম খুন আওয়ামী অপরাজনীতির কবর রচনা করবে।
শনিবার ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম আয়োজিত র্যাব কর্তৃক অপহৃত শিবির নেতা জাকির হোসেন স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস-বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
সেক্রেটারী জেনারেল বলেন, গুম খুনের রাজনীতি আওয়ামী লীগের ঐতিহ্য। স্বাধীনতার পরও গণতন্ত্র ও জনগণের অধিকারকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ। ধিকৃত বাকশাল জনগণ প্রত্যাখ্যান করলে গুম খুনের মাধ্যমে টিকে থাকতে চেয়েছিল তারা। যার শিকার হয়েছিল হাজার হাজার মুক্তিযোদ্ধাসহ অসংখ নাগরীক। কিন্তু এর পরিণতি হয়েছিল অত্যন্ত লজ্জাজনক। যা বাংলার ইতিহাসকে কলঙ্কিত করেছিল।
তিনি বলেন, এখন আবারো আওয়ামী অপশক্তি গণতন্ত্র ও জনগণের অধিকারকে হরণ করে একই কায়দায় গুম হত্যা চালিয়ে যাচ্ছে। যার শিকার হয়েছেন শিবির নেতা জাকির হোসেনসহ অসংখ্য নেতাকর্মী। কিন্তু বর্বরতা তাদের রক্ষা করবে না বরং আওয়ামী অপরাজনীতির কবর রচনা করবে। ইতিমধ্যেই যার প্রমাণ হয়ে গেছে।
তিনি বলেন, আওয়ামী অপশাসনের অতিষ্ঠ হয়ে জনগণ তাদের ধিক্কারের সাথে প্রত্যাখ্যান করেছে। দেশ বিদেশে ধিকৃত হয়ে তারা পুলিশ নির্ভর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যা তাদেরকে জনবিচ্ছিন্নতার চূড়ান্ত সীমায় পৌছে দিয়েছে।
তিনি সরকারের প্রতি শিবির নেতা জাকির হোসেনের সন্ধানের দাবী জানিয়ে বলেন, দেশবাসী আপনাদেরকে এখন আর কোন সরকার বা রাজনৈতিক দল মনে করেনা। বরং খুনি ও ঘাতকের দল মনে করে। গুম খুন আপনাদের রক্ষা নয় উল্টো করুন পরিণতিতে মাত্রা যোগ করেছে মাত্র।
সুতরাং পাপের পাল্লা আর ভারী করবে না। অবিলম্বে শিবির নেতা জাকির হোসেনসহ গুম হওয়া সকল নেতাকর্মীদের সন্ধান দিন। অন্যথায় জনগণ চিরকাল চোখ বুজে এই অমানবিক বর্বরতা সহ্য করবে না। প্রতিটি গুম খুনের হিসাব জনগণ কড়ায় গন্ডায় আদায় করবে। যা আপনাদের অপরাজনীতিকে চিরতরে বিনাশ করবে।
শাখা সেক্রেটারী সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেন, শাখা সভাপতি সুলতান মাহমুদ রিপন।
এমকে





