দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে পুরনো সব জঞ্জালকে মুচে ফেলে দ্বীপ্ত উদীয়মান হয়ে আ’লীগ নেতাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্ক এলাকায় ১৪২৩ বাঙ্গাব্দ বরণ উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগের মহানগর উত্তর ও দক্ষিণ।
এ পহেলা বৈশাখের আগে মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি উপহার বা ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।
সমাবেশে মন্ত্রী বলেন, যারা দেশে আগুন-সন্ত্রাসী চালাচ্ছে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও ঐক্যমত হতে হবে। তাদের অপকর্মকে কে ধ্বংস করতে হবে।
তিনি বলেন, যখনি দেশে উন্নয়নের মাত্রা বেড়ে যায় তখনি আগুন-সন্ত্রাসীর অপশক্তিরা জেগে উঠে এবং দেশের ভাবমূর্তিকে নষ্ট করে তারা। তাদেরকে ধ্বংস করাই হবে আমাদের ভিশন।
এ সময় সমাবেশে ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাধারণ সম্পাদক এবং মহানগর দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
ই আর/এমবি





