চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের করণীয় নির্ধারণ করতে বৈঠক করেছেন প্রবীণ আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

আজ (১৮ আগস্ট) বিকালে ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এই২ জনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী ২২ সেপ্টেম্বর ঐক্য প্রক্রিয়া আহূত মহাসমাবেশের প্রস্তুতি ও রাজনীতি নিয়ে আলোচান হয়।  

আগামী ২২ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্য প্রক্রিয়ার ব্যানারে ওই মহাসমাবেশ হবে। সমাবেশে দেশে সক্রিয় ডান-বাম-প্রগতিশীল ঘরানার প্রায় সবকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে। 

এমবি