দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করতে হবে বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
আজ সোমবার মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সাভাস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান (এইআরই) পরিদর্শন শেষে একথা বলেন।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে। সেই ধারাবাহিকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় প্রতিষ্ঠানগুলোকে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য তিনি আহবান জানান।
ওসমান বলেন, বর্তমান সরকার বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে দেশের উন্নয়নে বদ্ধপরিকর।এলক্ষে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত ৬ (ছয়)টি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৈরীকৃত ল্যাবসহ অন্যান্য ল্যাব সারা দিনব্যাপী পরিদর্শন করেন তিনি।
উক্ত পরিদর্শনের সময় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এম বিল্লাহ





