বৃহত্তর জাতীয় ঐক্য ও জোটের অভ্যন্তরীণ বিষয় এবং কারাবন্দী জোটনেত্রী খালেদা জিয়ার মুক্তি বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসবে ২০ দলের শীর্ষ নেতারা।
আগামীকাল (১৩ অক্টোবর) শনিবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই বিষয়টি জানিয়েছেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়া না নেয়া, নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের জাতীয় ঐক্য প্রক্রিয়া, সরকারবিরোধী আন্দোলন জোরদার করা নিয়ে জোট নেতাদের মতামত নিতে এই বৈঠকের আহ্বান করা হয়েছে।
এমবি





