প্রহসনের নির্বাচন পরবর্তী সংসদ অধিবেশন বসার প্রতিবাদে আগামী ২৯ জানুয়ারি
কালো পতাকা ও বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য দু’টি রুটের কথা উল্লেখ করে ডিএমপি কমিশনারের কাছে অনুমতি চেয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দল।
২৯ তারিখের কর্মসূচি বাস্তবায়নের জন্য সোহরাওয়ার্দী উদ্যান এবং নয়াপল্টনের নাম উল্লেখ করে মহানগর পুলিশ কমিশনারের বরাবরে আবেদন করা হয়েছে। আবেদনে মাইক ব্যবহার ও নিরাপত্তার বিষয়টি ছাড়াও ওই দুটি রুটের কথা উল্লেখ করা হয়েছে বলে জানান দলটির মুখপাত্র ও দপ্তরের দায়িত্বেপ্রাপ্ত আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
নয়াপল্টনে অনুমতি দেয়া হলে ১৯ দলের নেতা কর্মীরা বিকাল ২টা থেকে কালো পতাকা মিছিল সহকারে নয়াপল্টনে আসা শুরু করবে।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিএনপির শীর্ষ নেতারা। এখান থেকে কালো পতাকা মিছিল বের হবে। মিছিলটি বিজয় নগর,কাকরাইল,শান্তিনগর,মালিবাগ,মৌচাক হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।
রিপন আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয়া হলে ১৯ দলের নেতা কর্মীরা সেখানে জমায়েত হবেন। সেখানে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যের পর একটি মিছিল বের করবে ১৯ দল। মিছিলটি মৎস্য ভবন,কাকরাইল ও বিজয়নগর হয়ে মতিঝিল গিয়ে শেষ হবে।
ঢাকা, ২৭ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
রাজনীতি
নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দীতে মিছিলের অনুমতি চেয়েছে ১৯ দল
প্রহসনের নির্বাচন পরবর্তী সংসদ অধিবেশন বসার প্রতিবাদে আগামী ২৯ জানুয়ারি কালো পতাকা ও বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য দু’টি রুটের কথা উল্লেখ করে ডিএমপি কমিশনারের কাছে অনুমতি চেয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দল।





