গণজাগরণ মঞ্চের ব্যানারে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে ইমরানপন্থী ও তার বিরোধীরা।
শুক্রবার বিকেলে এ পাল্টাপাল্টি কর্মসূচির পালনের ঘোষণা দিয়েছেন উভয় পক্ষের নেতারা।
গণজাগরণ মঞ্চের কর্মী শিশিরকে হত্যাচেষ্টা মামলায় এ পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল পাশার (ইমরান এইচ সরকার বিরোধী পক্ষ) নেতৃত্বে বিকেল ৩টায় শাহবাগে বিক্ষোভ কর্মসূচি দেয়া হয়েছে।
অন্যদিকে একই সময়, একই স্থানে সমাবেশের ঘোষণা দিয়েছে ইমরানপন্থীরা। আর এ কর্মসূচির জন্য পুলিশের অনুমতি নেয়নি কোনো পক্ষই।
বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চের ইমরানবিরোধী পক্ষ পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে পারেনি। প্রশাসনের অনুমতি না পাওয়ায় বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি বাতিলের ঘোষণা দেন কামাল পাশা।
মুজিবনগর দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ‘আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’পালনের ঘোষণা করা হয়েছিল। সংবাদ সম্মেলনে কামাল পাশা বলেন, প্রশাসনের অনুমতি না পাওয়ায় আমরা মুজিবনগর দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি বাতিল করেছি।
শুক্রবার বিকেল ৩টায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, গণজাগরণ মঞ্চের কর্মী শিশিরকে হত্যার উদ্দেশে ছুরিকাঘাত করা হয়েছিল। আমরা এর পাল্টা প্রতিশোধ না নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনার লক্ষ্যে আইনিভাবে সমাধান চেয়ে শাহবাগ থানায় মামলা করেছি। কিন্তু এখনও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি। অবিলম্বে তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতারের দাবিতে শুক্রবার বিকেল ৩টায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, আমরা নতুনভাবে গণজাগরণ মঞ্চকে জাগ্রত করার চেষ্টা করছি। যে দাবিতে গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল, সেই মূল লক্ষ্য বাস্তবায়নে অবিলম্বে আরো কর্মসূচি দেয়া হবে।
এদিকে, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের পক্ষ থেকে শামীম গণমাধ্যমকে জানান, একই স্থানে শুক্রবার সাড়ে ৩টায় যুদ্ধপরাধীদের বিচার দীর্ঘায়িত করার প্রতিবাদে ও ৬ দফা দাবিতে কর্মসূচি পালন করা হবে।
এ ব্যাপারে শাহবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, গণজাগরণ মঞ্চের কোনো পক্ষই আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি। উর্ধ্বতন কর্মকর্তারা এ ব্যাপারে যে সিদ্ধান্ত দেবেন, তার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
গণজাগরণ মঞ্চের পাল্টাপাল্টি কর্মসূচি
গণজাগরণ মঞ্চের ব্যানারে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে ইমরানপন্থী ও তার বিরোধীরা।শুক্রবার বিকেলে এ পাল্টাপাল্টি কর্মসূচির পালনের ঘোষণা দিয়েছেন উভয়





