উল্লেখ্য, রাজনৈতিক দলের নিবন্ধন শর্ত অনুযায়ী ইসিতে ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংকের নাম দিতে হয়।

ইসির এক অতিরিক্ত সচিব দ্য বিজনেস স্ট্যার্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যাংক হিসাব নম্বর ও গঠনতন্ত্র জমা দিয়েছে।

প্রসঙ্গত অনুকূল' পরিবেশ না থাকায় এতদিন দলের ব্যাংক হিসাব খোলা যায়নি বলে দাবি করেছিল জামায়াতে ইসলামী।

গত আগস্ট মাসে নির্বাচন ভবনে সাংবাদিকের প্রশ্নের জবাবে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছিলেন, 'গত ১৫ বছর আমরা বাড়িঘরে থাকতে পারি নাই। ব্যাংক হিসাব খুলতে যাব কেন? ব্যাংক হিসাব খুলতে যদি যেতাম, আয়নাঘরে ঢুকতে হতো।'

এমএম