নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনাকে যুক্তরাজ্য যেতে বিমানবন্দরে দেয়া বাধা প্রত্যাহার করে নেয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইলিয়াস আলীর স্ত্রী বোর্ডিং পাস পেয়েছেন।
এর আগে সকাল ১০ টার দিকে তাহসীনা রুশদী লুনার বরাত দিয়ে শায়রুল কবির খান জানিয়েছিলেন, আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকার পরও বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে লন্ডন যেতে বাধা প্রধান করেছে।
উল্লেখ্য, এর আগে গত রোববারও তাকে যুক্তরাজ্য যেতে বাধা দেয়া হয়েছিল। এরপর সোমবার উচ্চ আদালতে রিট করেন লুনা। রিটের শুনানিতে আদালত লুনাকে বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ দেন।
এমএনজে





