ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
জানা গেছে, খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা শেষে শুক্রবার সন্ধ্যা সাতটায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গণভবনে যাবেন। সেখানে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বিশেষ দিক-নির্দেশনা দেবেন।’
জেএ





