ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মাওলানা আবদুর রকিবের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার রাত ৯টার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় ইসলামী ঐক্যজোটের নেতারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা তারিখ কাছেমী।
বিএনপি নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, ২০ দলীয় জোটের শরিক বিজেপির আন্দালিব রহমান পার্থ, জাগপার শফিউল আলম প্রধান, ডিএলের খন্দকার গোলাম মুর্তজা, ন্যাপের জেবেল রহমান গানি এ সময় উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ত্রি-বার্ষিক জাতীয় কনভেনশনে জোট ছাড়ার ঘোষনা দেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী।
এমএইচ





