বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে সারাদেশে দল পুনর্গঠন ও কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ (২২ মার্চ) রোববার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সকল পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম আগামী ১৫ এপ্রিল ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে।

এমবি