দেশের বর্তমান সংকট নিরসনে মধ্যবর্তী নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।
শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ প্রস্তাব দেন তিনি।
কর্নেল অলি বলেন, দেশে বর্তমানে যে সংকট চলছে— জঙ্গি উত্থান, দুর্নীতি, চাঁদাবাজি— সকল দলের অংশগ্রহণে একটি মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব।
সংবাদ সম্মেলনে এলডিপি মহাসচিব ড. রেজোয়ান আহমেদসহ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এম এ





