গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব আবদুল ওয়ারেস ও সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জনাব ইনামুল হকসহ ১৭ জন নেতাকর্মীকে আজ ৭ জুলাই
এবং ফেনী জেলার সোনাগাজি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ মোস্তফাকে গত ৫ জুলাই পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আজ ০৭ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, “রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব আবদুল ওয়ারেস, ফেনী জেলার সোনাগাজি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ মোস্তফা ও সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জনাব ইনামুল হকসহ ১৮ জন নেতা-কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
বক্তব্যে তিনি আরও বলেন, সরকার অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য অব্যাহতভাবে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। জামায়াতসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার, গুম ও হত্যা করার মধ্য দিয়ে ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হচ্ছে।
তিনি সরকারের ফ্যাসিবাদী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
পাশাপাশি গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব আবদুল ওয়ারেসসহ সারাদেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবা জানান।”
জেড





