ডাকসুর ভিপি নূরুল হক নূর ও তার সংগঠনের নেতা-কর্মীদের উপর হামলার নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
আজ সোমবার (২৩ ডিসেম্বর ২০১৯) প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, “ডাকসুর ভিপি নূরুল হক নূর ও তার সংগঠনের নেতা- কর্মীদের উপর সন্ত্রাসীদের হামলার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ হামলা অত্যন্ত দুঃখজনক।
এসময় তিনি ঘটনায় জড়িতদের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)





