মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষাথীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা।
রোববার সকাল ৮টায় রাজধানীর ভাটারা এলাকায় প্রায় অর্ধশত শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শাহিন আহমেদ খান।
সংক্ষিপ্ত বক্তব্যে শাহিন আহমেদ খান বলেন, আজ শিক্ষার্থীদেরকে স্বাধীনতার সঠিক ইতিহাস শিখানো হচ্ছে না। তাদের মনমগজে পরিকল্পিতভাবে ইসলাম বিদ্ধেষী মনোভাব ঢুকিয়ে দেয়া হচ্ছে। স্বাধীনতা সংগ্রাম আর ইসলামকে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হচ্ছে।
অথচ মুক্তিযুদ্ধে বাংলার শিংহভাগ ইসলামপ্রিয় জনতাই নেতৃত্ব দিয়েছিলো, নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলো। তারা সেকুলার রাষ্ট্র গঠনের জন্য জীবন দেয়নি।
তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরেও শিক্ষার্থীরা শিক্ষার নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ পায়নি। সরকার দলীয় ছাত্রসংগঠনের অরাজকতা শিক্ষাঙ্গণকে কসাইখানায় পরিণত করেছে।
অপরদিকে প্রশ্নফাঁসের মহোৎসব শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। ছাত্রসমাজকেই এসবের প্রতিকারে এগিয়ে আসতে হবে।
ছাত্রশিবির সবসময়ই ছাত্রদের সমস্যা সমাধানের সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। ছাত্রশিবিরের এই সংগ্রামে একাত্ম হতে সাধারণ ছাত্রসমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শাখা সভাপতি হাসান জারিপের পরিচালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, শাখা সেক্রেটারি জে. মাহমুদ, দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম সজিব, কলেজ সম্পাদক জোবায়ের হোসাইন প্রমুখ।
এমবি





