বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারি সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে হত্যা ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।
সে ধারাবাহিকতায় তারা বিশ্ববরেণ্য আলেমে দ্বীন ও আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে সম্পূর্ণ অন্যায়ভাবে হত্যা করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু সচেতন জনতা সরকারের সে ষড়যন্ত্র কখনোই মেনে নেবে না। তিনি আমীরে জামায়াতের মুক্তি কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন।
আজ শুক্রবার তিনি রাজধানীতে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তি কামনায় কেন্দ্র ঘোষিত দেশব্যাপী দোয়া কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল ওয়াজেদ, সৈয়দ কামরুল ইসলাম, মসিউর রহমান, মোঃ নজরুল ইসলাম ও জাহাঙ্গির আলম প্রমুখ।
রমনা থানা: বিশ্ববরেণ্য আলেম দ্বীন, সাবেক সফল মন্ত্রী, আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনায় রাজধানীর মগবাজারের শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ মিলনায়তনে এক দোআ মাহফিল সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রমনা থানা আমীর ড. মু. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। দোআ অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন, জামায়াতের ঢাকা মহানগরীর মজলিসে শুরা সদস্য ড.আহসান হাবিব, থানা সেক্রেটারি আবু জিসাম, তরবিয়ত ও প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার ও ওয়ার্ড সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।
দোআ পূর্ব অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, বিচার কার্যক্রমকে প্রভাবিত করে, মিথ্যা ও সাজানো সাক্ষীর ভিত্তিতে বরেণ্য একজন আলেম ও সাবেক মন্ত্রীকে হত্যা করার ষড়যন্ত্র করছে সরকার। যার পরিণাম ভালো হবেনা। আওয়ামী সরকার দেশকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে। চিরদিন ক্ষমতায় থাকার মোহে একের পর এক আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক সৎ ও ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করছে। তিনি অবিলম্বে মাওলানা নিজামীকে মুক্তি দিয়ে আওয়ামীলীগকে হত্যার রাজনীতি থেকে বের হয়ে গঠনমূলক রাজনীতিতে মনযোগী হতে আহবান জানান।

যাত্রাবাড়ী পশ্চিম থানা: আমীরে জামায়াতের মুক্তি কামনায় যাত্রাবাড়ী পশ্চিম থানার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। থানা আমীর খন্দকার আবু ফতেহ’র সভাপতিত্বে দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির। উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা তাজ উদ্দীন, সিরাজুল ইসলাম, ইমদাদুল হক, আবুল হোসাইন ও সাইফুল্লাহ প্রমূখ।

মিরপুর পূর্ব থানা: আমীরে জামায়াতের মুক্তি কামনায় মিরপুর পূর্ব থানার উদ্যোগে রাজধানীর একটি মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করে ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য ও থানা আমীর মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন মহানগরীর শুরা সদস্য ও থানা সেক্রেটারি আহমদ জুবায়ের , আব্দুল্লাহ মিতুল , কামাল হোসেন ও আনিসুর রহমান জামায়াত নেতা মুতাকাব্বির, জসিম উদ্দীন ও তুহিন প্রমূখ।
মিরপুর (পশ্চিম) থানা: আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তির জন্য মহান আল্লাহর রহমাত কামনায় রাজধানীর মিরপুরে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী মিরপুর (পশ্চিম) থানা।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী শূরা সদস্য নজরুল ইসলাম আকন্দ, জাহাঙ্গীর কবির, এ.কে.এম. রোকন উদ্দিন, মাহফুজুর রহমান বুলবুল, তাজুল ইসলাম প্রমুখ।
ভাষানটেক থানা: জামায়াতে ইসলামীর আমীর, সাবেক মন্ত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তির জন্য মহান আল্লাহ রহমত কায়মনায় রাজধনীর ভাষানটেকে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষানটেক থানা সেক্রেটারী আলাউদ্দীন, ইকলাব হোসেন, আব্দুর রহিম, শাহ আলমসহ আরো অনেকে।
কদমতলী (পূর্ব) থানা: সাবেক সফল মন্ত্রী ও আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী কদমতলী (পূর্ব) থানা। এতে দোয়া পরিচালনা করেন থানা আশীর জনাব মাওলানা মীরবাহার আমিরুল ইসলাম। দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারীসহ ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলগণ।
ঢাকা মহানগরী উত্তর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে মিথ্যা অভিযোগে নিষ্ঠুর হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে এবং তাঁর মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা।
শুক্রবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শাহীন আহমেদ খান।
দোয়াপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে শাহীন আহমেদ খান বলেন, সরকার দেশের ইসলামী আন্দোলনকে নেতৃত্বশুন্য করতে একের পর এক ইসলামী নেতৃবৃন্দকে মিথ্যা অযুহাতে বিচারের নামে হত্যা করছে। সর্বশেষ তারা বাংলাদেশ তথা বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মতিউর রহমান নিজামীকে মিথ্যা ও বানোয়াট অভিযোগে নিষ্ঠুর হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছে।
তিনি বলেন, আমরা সরকারকে বলতে চাই অবিলম্বে এই ঘৃণ্য হত্যার রাজনীতি থেকে বেরিয়ে আসুন। আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করুণ। মাওলানা নিজামীকে নি:শর্ত মুক্তি দিন। নিরপরাধ একজন ব্যাক্তিকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করা।
তিনি আরো বলেন, ইসলাম তথা ইসলামী আন্দোলনকে নির্মূল করতে গিয়ে অতীতে স্বৈরাচারি জালিম শাসকরাই নির্মূল হয়ে গেছে। বর্তমান সরকারকে বলবো, অতীত থেকে শিক্ষা নিন। নিষ্ঠুর হত্যার রাজনীতি পরিহার করুণ।
দোয়াতে অস্রুশিক্ত নেতৃবৃন্দ কান্নায় ভেঙে পড়ে আল্লাহর দরবারে আকুতি পেশ করতে থাকেন। এসময় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
শাখা সভাপতি হাসান জারিফের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা সেক্রেটারি জে. মাহমুদ, দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম সজিব, শিক্ষা সম্পাদক গোলাম সারোয়ার, অর্থ সম্পাদক জাকের হোসাইন, সাহিত্য সম্পাদক মানোয়ার হোসাইন প্রমুখ।
পল্লবী থানা: আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তি কামনায় আজ সকাল ৭টায় পল্লবী থানা জামায়াতের উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লবী থানা আমীর আশরাফুল আলম, থানা সেক্রেটারী নৌশাদ আলম, থানা কর্মপরিষদ সদস্য সাইফুল কাদের, জামায়াত নেতা রাইসুল ইসলাম পবনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
কলাবাগান থানা: আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী কলাবাগান থানা। থানা সেক্রেটারি আবু জয়নবের পরিচালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ আমিন, নূর মোহাম্মদ ভূইয়া, শহীদুল ইসলাম, জাহিনূর রহমান, এস আই মাসুম ও মাঈন উদ্দিন প্রমূখ।
উত্তরা (পশ্চিম) থানা: আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে সরকারী হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। থানা সেক্রেটারী আবদুল্লাহ রেজার পরিচালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন উত্তরা জোন পরিচালক ও ঢাকামহানগরীর কর্মপরিষদ সদস্য জনাব ইবনে কারিম আহমেদ মিঠু।
দোয়া পরিচালনা করেন জোনের টিম মেম্বার এইচ এম আতিকুর রহমান।আমীরে জামায়াতের উপর স্মৃতি চারণ করে আলোচনা রাখেন মহানগরীর মজলিসে শুরার সদস্য জনাব এডভোকেট বেলায়েত হোসেন সুজা, উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মোস্তাকিম আলম, ফরিদ হোসেন, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন ও ছাত্র শিবিরের থানা সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রমুখ।
শেরে বাংলা নগর: আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী শেরে বাংলা নগর থানা জামায়াত।
এতে উপস্থিত ছিলেন এ জে এম কামাল উদ্দিন, মোহাম্মদ সোহেল খান, ইব্রাহিম পাট্টয়ারি, আকতার হোসেন, আতিকুর রহমান ও মুজাহিদুল ইসলাম প্রমূখ।
দক্ষিণ খান থানা: জামায়াতে ইসলামী দক্ষিণখান থানার উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জোন টিম সদস্য এইচ এম আতিকুর রহমান। সভাপতিত্ব করেন থানা সেক্রেটারি রুহুল আমিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী শূরা ও কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, ছাত্রনেতা ডা:জাকিরুল ইসলাম।
রূপনগর থানা: রূপনগর থানার ৭ নং ওয়ার্ড এর উদ্যেগে আমীরে জামাতের মুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মেহমান হিসাবে উপস্থীত ছিলেন থানা সেক্রেটারী আবু হানিফ, কর্মপরিষদ সদস্য লিয়াকত হোসেন প্রমুখ।
কাফরুল থানা: আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী কাফরুল থানা। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মুসা, থানা আমীর আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি আবদুল মতিন, জামায়াত নেতা তৌফিকুল হক ও তৌহিদুর রহমান প্রমূখ।
দারুসসালাম থানা: থানা আমীর মোস্তাফিজুর রহমানের পরিচালনায় স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আবু রাইয়ান, মিজানুর রহমান, মাওলানা আলম আনসারি, নুরুজ্জামান, ডাক্তার রেজা ও রফিকুল ইসলাম প্রমূখ।
কোতয়ালী থানা: আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তি কামনায় সকাল সাড়ে ১১টায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করে কোতয়ালী থানা জামায়াতের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন থানা আমীর আবদুললাহ, থানা সেক্রেটারি এম আর আযাদ , জামায়াত নেতা এ কে গিয়াস উদ্দীন, আলমগীব হোসেন , আহাদ উল্লাহ, হাফেজ ইব্রাহীম, ডা আবু নাযিম, নূরে আলম, আহাদুল্লাহ, আবু বকর, যিললুর রহমান, বেলাল হোসেন ও শাহজাহান প্রমূখ।
কামরাঙ্গীরচর থানা: কামরাঙ্গীরচর থানার উদ্যোগে আজ সকালে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তি কামনায় এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা আমীর মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম। জামায়াত নেতা সাহাব উদ্দিন, এম আলী, ফারুক হোসেন ও ছাত্র নেতা হামিদুল্লাহ প্রমুখ।
বংশাল থানা: আমীরে জামায়াতের মুক্তি কামনায় বংশাল থানার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন থানা আমীর আজমল হোসেন, জামায়াত নেতা মাওলানা আবু সাদ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মোফাজ্জ ল হোসেন, মাওলানা মনির মিজি, মাওলানা আব্দুস সামাদ ও মাওলানা সাদেক উল্লাহ প্রমুখ ৷
যাত্রাবাড়ি পূর্ব থানা: আমীরে জামায়াতের মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা আমীর নিজামুল হক, সেক্রেটারি শাহজাহান খান, আব্দুল করিম, কবির হোসেন ও জাফরুল্লাহ মুন্সি প্রমুখ।
সবুজবাগ থানা: সবুজবাগ থানা আমীর আবু নাবিলের সভাপত্বিতে ও থানা সেক্রেটারি আব্দুল বারির পরিচালনায় মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তির জন্য দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য আবু ফাহিম। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আবু নোমান, হাফিজুর রহমান ও ছাত্রনেতা হাফিজ প্রমূখ।
তুরাগ থানা: জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তি কামনায় তুরাগ থানার উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। থানা আমীর মেসবাহ উদ্দিন নাঈমের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোল্লার পরিচালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন ঢাকা মহানগরী শুরা সদস্য উত্তরা জোন টিম সদস্য আতিকুর রহমান।
উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির তুরাগ থানার সভাপতি বোরহান উদ্দিন সুমন , শুরা সদস্য হান্নান পাটোয়ারী, ওয়ার্ড সভাপতি সাইফুর রহমান, আবু হানিফ, বিল্লাল হোসেন, কেরামত আলী, মনির হোসেন, আলী হোসেন ও মাহফুজুর রহমান প্রমুখ।
বিমানবন্দর থানা: মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তি কামনায় বিমান বন্দর থানার উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন ঢাকা মহানগরী শুরা ও কর্মপরিষদ সদস্য উত্তরা জোন পরিচালক ইবনে কারীম আহমেদ। উপস্থিত ছিলেন থানা আমীর আবু ফারহান মোঃ মুহিব, থানা সেক্রেটারী মোঃ ইব্রাহিম খলিল, এনামুল হক শিপন, সাব্বির সওদাগর, আবুল হাসেম ও সামিম হোসেন প্রমূখ।
এমবি





