স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিগত সালে যে ধরনের ঘটনা ঘটেছে তার তুলনায় বর্তমানে কমই হয়েছে।' পরিসংখ্যান অনুযায়ী বিগত বছরের তুলনায় গুম,অপহরণ বাড়েনি।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,গুম,অপহরণ রোধে শহরের বিভিন্নস্থানে ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হবে। মাইক্রোবাসের কালোগ্লাস খুলে ফেলার উদ্যোগ নেয়া হচ্ছে। নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]