বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, বর্তমান সরকার যে ইসলাম বিরোধী, তা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্কার হয়ে গেছে। এই সরকার ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। দেশের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ রাজনীতিবীদ অধ্যাপক গোলাম আযমসহ নেতৃবৃন্দকে সরকার পরিকল্পিতভাবে কারা নির্যাতন চালিয়ে হত্যা করতে চাইছে।
ছাত্রশিবিরের মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার সকালে রাজধানীর এক মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শিবির সেক্রেটারি জেনারেল আতিকুর রহমানের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সকল সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবির সভাপতি বলেন, অধ্যাপক গোলাম আযম শুধু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জল নক্ষত্র। বায়ান্নোর ভাষা আন্দোলনসহ আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তাঁর অবিস্মরণীয় অবদান রয়েছে। দুঃখজনক হলেও সত্য, জালিম আওয়ামী সরকার এই প্রবীণ নেতার ওপর পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। প্রায় শতবর্ষী এই নেতা আজ কারা নির্যাতনের ফলে গুরুতর অসুস্থ্য। আমরা অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে এই মহান নেতার মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি। অন্যথায় এই সরকার ইতিহাসের পাতায় নিকৃষ্টতম হিসেবেই চিহ্নিত হবে।
তিনি বলেন, আওয়ামীলীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই নির্যাতনের পথ ধরেই ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। কিন্তু নির্যাতন চালিয়ে তারা পার পায়নি। তাদের অপকর্মের কারণেই পঁচাত্তর এসেছে। আজ আবারও তারা র্যাপব, পুলিশ, দলীয় ক্যাডারদের দিয়ে রক্ষী বাহিনীর মতই মানুষ খুন, গুম করে যাচ্ছে। এর ফল ভালো হবে না। জনগণের তীব্র ক্ষোভের বিষ্ফোরণে যে কোন সময় আওয়ামী মসনদ তছনছ হয়ে যেতে পারে।
শিবির সভাপতি আওয়ামী অপশাসন মোকাবেলায় ধারাবাহিকভাবে রাজপথের আন্দোলন চালিয়ে যেতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





