দলের সিনিয়র আইনজীবীদের সঙ্গে জরুরি বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপাসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারে এ তথ্য নিশ্চিত করেছেন।
সরকার বিরোধী আন্দোলনে যেসব নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিষয়ে করণীয়, দলীয় নেতাকর্মীদের কিভাবে জামিন নেওয়া যায় এবং তাদের চলমান মামলার বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
এমএইচ/কেএইচ





