হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী বলেছেন,হেফাজত ইসলাম কাউকে গদিতে বসাতে বা নামাতে আন্দোলনে নামেনি। সরকার,আওয়ামী লীগ,ছাত্রলীগের সাথে আমাদের কোনো বিরোধ নেই। তারা মুসলমান হলে আমাদের ১৩ দফা মেনে নেবে।
শুক্রবার বিকালে কক্সবাজারের পেকুয়ায় আয়োজিত ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৩ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,সোনার বাংলা গড়তে এ দাবি মানতে হবে। না মানলে আন্দোলন চালিয়ে যাবে হেফাজত।
শফী বলেন,আমরা মৌলভিরা দেশকে সোনার বাংলা করতে চাচ্ছি। ১৩ দফা মানলে ভালো,না মানলে নেই। তিনি বলেন,নাস্তিকদের গালি দিলে কারও গায়ে লাগলে আমার করার কিছু নেই। আল্লাহর দেশে থাকতে হলে,আল্লাহকে না দেখে আল্লাহর অস্তিত্ব মানতে হবে,না হলে তুমি আল্লাহর দেশে থাকতে পারবে না।
‘কওমি মাদ্রাসার মধ্যে জঙ্গি আছে’ সরকারের এমন মনোভাবকে চ্যালেঞ্জ করে শফী বলেন,স্কুল-কলেজে তো দুই দল মারামারি-গোলাগুলি করে,জঙ্গি বললে তাদেরই বলতে হবে। কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে মারামারি-গোলাগুলির প্রমাণ দিতে পারলে পুরস্কার দেয়া হবে।
ইসলামি মহা সম্মেলনে পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জালাল আহমদের সভাপতিত্ব করেন।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
তারা মুসলমান হলে ১৩ দফা মেনে নেবে: শফী
হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী বলেছেন,হেফাজত ইসলাম কাউকে গদিতে বসাতে বা নামাতে আন্দোলনে নামেনি। সরকার,আওয়ামী লীগ,ছাত্রলীগের সাথে আমাদের কোনো বিরোধ নেই। তারা মুসলমান হলে আমাদের ১৩ দফা মেনে নেবে





