দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাত সাড়ে ৮টায় সেখানে পৌঁছার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর।  বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সদ্য স্বামী হারানো সেলিমা রহমানকে সান্তনা জানাতে তার বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের স্বামী এম মুজিবুর রহমান শুক্রবার রাত সাড়ে ১১টায় রাজধানী উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]