নদীতে বর্জ্য ফেলার অপরাধে জরিমানার পাশপাশি কারাদণ্ড দেওয়ার বিধান রেখে আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান।
রোববার সচিবালয়ে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে নদ-নদী রক্ষা সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
শাজাহান খান বলেন, ‘যতদূর সম্ভব বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধার করা হবে। ইতিমধ্যে অবৈধ দখলে থাকা প্রায় ৩৫ বিঘা জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জায়গায় সবুজ বনায়ন ও হাতিরঝিলের মতো করে সৌন্দর্যবর্ধন করারও পরিকল্পনা রয়েছে। যাতে আর কেউ দখল করতে না পারে।’
মন্ত্রী বলেন, র্যাবের হেডকোয়ার্টার করার জন্য এমনভাবে জায়গা বরাদ্দ দেওয়া হবে যাতে নদীর কোনো ক্ষতি না হয়।
শাজাহান খান বলেন, ‘তুরাগ ও বালু নদীর সীমানা নির্ধারণে এখনো সমস্যা আছে। এসব নদীর বিভিন্ন জায়গায় রাতের আধারে কেউ কেউ পিলার তুলে আরো সামনে পুঁতে রেখেছে। কেউ কেউ পিলার তুলে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
ইআর





