আগামী ৫ জানুয়ারি আন্দোলনের নামে সহিংসতা করলে তা কঠোরভাবে প্রতিরোধ করতে দেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ।
বুধবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদ’ আয়োজিত “মুজিব রণাঙ্গণে ছিলাম-আছি-থাকবো”শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় দেশের সার্বভৌমত্বের প্রতি আস্থাশীল থেকে দেশদ্রোহী বিশ্বাসঘাতক মুক্তিযুদ্ধের বিপক্ষ অপশক্তিকে রাজনৈতিকভাবে চির নির্মুল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারির সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা-১ আসনের এমপি ছবি বিশ্বাস, সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম সোলায়মান চৌধুরী, বীর বিক্রম হেমায়েত উদ্দিন প্রমুখ।
এমআর/কেএইচ





