বন্দরনগরী চট্টগ্রামে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে নগরীর ইপিজেড মোড় এলাকা থেকে এই গণসংযোগ কর্মসূচি শুরু হয়।

সমাবেশে আরও উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, মহানগর বিএনপি সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেনসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

ইপিজেড মোড়ে সমাবেশ শেষে পর্যায়ক্রমে নগরীর বড়পোল, কদমতলী, শুভপুর বাস স্ট্যান্ড, অলংকার মোড়, অক্সিজেন, বহদ্দার হাট মোড় ও সিনেমা প্যালেসে গণসংযোগ করা হবে।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর