আমাকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে সকল প্রকার ষড়যন্ত্র ও নীলনকশায় ব্যস্ত সরকার বলে মন্তব্য করেছেন বেগম থালেদা জিয়া। আদালতে অসমাপ্ত জবানবন্দীর ৩য় দিনে আজ এ কথা বলেন তিনি।
নির্বাচন থেকে দূরে রাখতে মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে খালেদা জিয়া আরও বলেন, আমার বিরুদ্ধে মামলা রকেট গতিতে যাচ্ছে এবং আমাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে আমার প্রতি ন্যায়বিচার করা হবে না।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে জনগণের মৌলিক মানবিক অধিকার এবং বিচার বিভাগ ও মতপ্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করেছি। দেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে নিরলস প্রয়াসে কখনো বিরতি দেইনি।
আত্মপ্রচারের উদ্দেশ্যে আমি এসব কথা বলছি না। আমার এই অবস্থান, ভূমিকার বিনিময়ে বাড়তি কোন সুবিধা বা মর্যাদা দাবি করার কোন অভিপ্রায়ও আমার নেই।
জেড





