আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশেল যে রাজতিক দল পাকিস্তানের সামরিক গোয়েন্দা বাহিনীর টাকা খেয়ে তাদের মত করে কথা বলে সে দলের এ দেশে রাজনীতি করার কোন অধিকার নেই। সে দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আমি সরকারকে অনুরোধ করছি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কর্তৃক আয়োজিত ড.এম এ ওয়াজেদ মিয়ার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. হাছান বলেন, পাকিস্তানের আদালতে প্রমাণ হয়েছে ১৯৯১ সালের নির্বাচনে পাকিস্তানি গোয়েন্দা বাহিনী আইএসআই বিএনপি'কে পাঁচ কোটি টাকা দিয়েছে। যে দল বাংলাদেশের কাছে পরাজিত হওয়া শত্রুর কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করে, তাদের চর হিসেবে কাজ করে, তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই।

তিনি আরো বলেন, যুদ্ধাপোরাধীদের ফাঁসির রায় কার্যকরের পর পাকিস্তান যেভাবে কথা বলে, ঠিক তেমনি ভাবে বিএনপিও কথা বলে।

তিনি বলেন, উচ্চ আদালতে নিজামীর রিভিউ আবেদন খারিজ হওয়ার পর পাকিস্তান যে প্রতিক্রিয়া দেখিয়েছে। আর প্রত্যেক যুদ্ধপরাধীদের ফাঁসি কার্যকর হওয়ার পর বিএনপি নেত্রী একই প্রতিক্রিয়া দেখিয়েছে। বিএনপি কোন দেশের হয়ে রাজনীতি করে বাংলাদেশের না পাকিস্তানের এটাই আমাদের প্রশ্ন?
এছাড়া যুদ্ধপোরধীদের ফাঁসির রায় অবশ্যই কার্য্যকর করা হবে বলে জানান হাছান মাহমুদ।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি'র সমস্ত কার্যক্রম সন্দেহজনক, আর যে দলের প্রধান নেত্রী দুর্ণীতিবাজ সেই দলের নেতা কর্মীদের কাছে থেকে ভাল কিছু আশা করা যায় না।

প্রত্যেক ধাপের ইউপি নির্বাচনে বিএনপি লজ্জাজনক পরাজয়ের পর নিজেদের ব্যর্থতা আরাল করার জন্য প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকার এবং নির্বাচন কমিশনের উপর দায় চাপাতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি মোঃ শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু, রুপালী ব্যাংকের চেয়ারম্যান বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা এম এ করিম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারাণ সম্পাদক শাহজাহান আলম সাজু প্রমুখ।

ইআর