নাগরিক ঐক্যে যোগ দিয়েছেন নেত্রকোনা জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ ও মেহেরপুর জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-আম্বিয়া) নেতৃবৃন্দ।

আজ (২৩ নভেম্বর) শুক্রবার সকাল ১১ টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সাথে দেখা করে নেতারা যোগদান করেন।   

এসময় নাগরিক ঐক্যের আহ্বায়ক নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নাগরিক ঐক্যে যোগ দেয়া নেতৃবৃন্দ হলেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য ও নেত্রকোনা জেলার সভাপতি সজীব সরকার রতন, নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা নূরুল ইসলাম মানিকসহ জেলা নেতৃবৃন্দ। এছাড়া, মেহেরপুর জেলা জাসদের নেতৃবৃন্দও যোগ দেন।

মেহেরপুর জেলা জাসদের যোগ দেয়া নেতৃবৃন্দ হলেন- সভাপতি জাসদ (আম্বিয়া) মো. সুহেল আহমদ, বাংলাদেশ নারী জোটের সভাপতি ও জাসদ মেহেরপুর জেলা কমিটির সদস্য মোছা. মালিনা খাতুন , বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ-আম্বিয়া) মেহেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. কুতুব উদ্দিনসহ জেলার নেতৃবৃন্দ।

বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান এছাড়া যোগ দেন কেএম আবু হানিফ হৃদয়। 

এমবি